বরযাত্রী নিয়ে ট্রলারডুবি : নববধূসহ পাঁচজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

জানা গেছে, হাতিয়ার জারন্দি ঘাট থেকে ঢালের চর যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়।

হাতিয়ার মোরশেদ বাজার পুলিশ ক‌্যাম্পের ইনচার্জ আবুল হাসান জানান, কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পেরেছেন। তবে এখনো অনেকে নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস‌্যরা কাজ করছেন। ‍সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার