বাগেরহাটে করোনা সন্দেহে আইসোলেশনে পুলিশ সদস্য

নিউজ ডেস্ক:

বাগেরহাটে পুলিশ বিভাগে কর্মরত এক পুলিশ সদস্যকে করোনায় আক্রান্ত সন্দেহে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ২২ বছর বয়সী এই পুলিশ সদস্যকে আইসোলেশনে নেয়া হয়েছে।

এই পুলিশ সদস্য জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসলে পর্যবেক্ষণের জন্য তাকে আইসোলেশনে ভর্তি করা হয়।

এদিকে এর আগে করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে চারজন এবং শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন আইসোলেশনে ছিলেন। তাদের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি না থাকায় তারা সবাই নিজ নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছেন বলে জানান তিনিই

সূত্র: ইত্তেফাক অনলাইন।