বিশ্বে করোনায় একদিনেই ৯ হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক:

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৪২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যা এ পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া মারা গেছেন ৯ হাজার ১৯১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১২ লাখ ৭৯ হাজার ৯১৭ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ৩৩ হাজার ৩৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৪ লাখ ৫ হাজারের বেশি।

একদিনে এক হাজার ৩৪৬ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে দুই লাখ ৪৫ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ৫ লাখের বেশি সংক্রমিত।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১১ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ লাখ ৩৫ হাজার।

গত ২৪ ঘণ্টায় ২০৪ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। নতুন ১১ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৫৭ লাখ ১ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

হুট করেই আক্রান্ত ও মৃত্যু বেড়ে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেল। এছাড়া দেশটিতে ১৮ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার