
অনলাইন ডেস্ক:
৪০ লাখ এসিড ব্যাটারিচালিত থ্রি-হুইলার বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের গাড়ি আমদানি, ক্রয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন উচ্চ আদালত।
বুধবার বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
দেশে প্রায় ৪০ লাখ এসিড ব্যাটারিচালিত থ্রি-হুইলার রয়েছে। ইজিবাইক নামে পরিচিত এ যানগুলোর ব্যাটারি বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়ে চালানো হয়। সরকারি অনুমোদন না থাকায় এসব থ্রি-হুইলার কয়েক বছর ধরে বৈধ-অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। যার চাপ পড়ছে অন্য বৈধ ভোক্তাদের ওপর।
এম২৪নিউজ/আখতার