মাগুরায় দু’পক্ষের গোলাগুলিতে দুই ডাকাত নিহত

নিউজ ডেস্ক:

মাগুরায় দু’পক্ষের গোলাগুলিতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার শেষ রাতে পৌর এলাকার বরুনাতৈল এলাকার একটি মাঠে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত দেড় টার দিকে ডাকাত দলের দুই পক্ষের মধ্যে গোলগুলির খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় লাভলু ও দাউদের লাশ। ঘটনাস্থল থেকে গুলির খোসা, চারটি রামদা ও ছ্যানদা উদ্ধার করে পুলিশ।

মাগুরা সদর থানার ওসি সাইদুর রহমান জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।