মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার সকালে সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ইনস্পেক্টর পিটার কজার বলেন, একটি বিমান ম্যাঙ্গালোর থেকে উড্ডয়ন করে। বিমানটি একজন শিক্ষানবিশ পাইলট চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন এক ইনস্ট্রাক্টর। আরেক বিমান অন্য বিমানবন্দর থেকে ছাড়ে।

তিনি আরও বলেছেন, আমরা নিশ্চিত না বিমান দুইটি কেন একই অঞ্চলে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ আকাশে সংঘর্ষে পড়ে।

ইনস্পেক্টর পিটার কজার বলেন, একটি বিমান সংঘর্ষের পরই বিধ্বস্ত হয়ে পড়ে এবং অন্যটি কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয়।

এছাড়া তিনি আরও বলেছেন, মাটিতে বিধ্বস্ত হয়ে পরার আগে বিমান দুইটির ব্যাপক ক্ষতি হয়। জানা যায়, বিমান দুইটিতে ২ জন করে আরোহী ছিলেন।

বিমান বিধ্বস্তের ঘটনার দেশটির পুলিশ তদন্ত করছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।