
জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ।।
স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেছেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহণ করেন।

এরআগে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা পরিষদ চত্ত্ববর হতে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত পায়ে হেটে জনসাধারনের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার, আওয়ামী লীগ নেতা নেয়ামুল হক মন্ডল, আব্দুল গফফার ও মাহমুদুন নবী পাপুল করোনার টিকা গ্রহন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুল হাকিম, মেডিকেল অফিসার আব্দুল হালিম ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার