
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর আদিবাসী (উড়াঁও) তরুণ সংঘের আয়োজনে মাদ্রাতিগ্যা পরিবারের সার্বিক সহযোগিতায় আজ (১৪ ডিসেম্বর) শনিবার ঢোলার বাজার বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে ২ দিনব্যাপী মাদ্রাতিগ্যা স্মৃতি আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’ র সদস্য ও পীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাজেদুর রহমান (রানা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’ র সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও শঠিবাড়ী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এ. কে. এম রহুল্লাহ জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের সাধারণ সম্পাদক এস. এম মাসুদ রানা, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাহমুদুল হাসান, মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের সভাপতি বৈদ্যনাথ খালকো, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি বাবলু টপ্য প্রমুখ।
দুই দিনব্যাপী মাদ্রাতিগ্যা স্মৃতি আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় লালবাগ আদিবাসী ফুটবল একাদশকে হারিয়ে রংপুর আদিবাসী স্টুডেন্ট ফুটবল একাদশ জয়লাভ করেন।
এম২৪নিউজ/আখতার