
অনলাইন ডেস্ক:
মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে ১৪ বিক্ষোভকারী নিহত হয়েছেন। রোববার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের হ্লাইং থারিয়ারে এ ঘটনাটি ঘটেছে।
দেশটির জনতা যখন লাঠিসোটা নিয়ে গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন তখন সেনাঅভূত্থানকে বিপ্লব বলা হচ্ছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, চীনের ব্যবসায় ধস হচ্ছে বলে মিয়ানমার জান্তা মার্শাল ল জারি করেছে। আর চীনের সমর্থনেই বার্মিজ সেনারা এ কর্মকাণ্ড করছে বলে বিক্ষোভকারীরা মনে করছেন।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভূত্থানের পর থেকে মিয়ানমারে বিক্ষোভ শুরু হয়। দেশটির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এন এল ডি) পার্টির প্রধান অং সান সুকিসহ দলটির অন্যান্য নেতাদের আটক করে সেনাবাহিনী।
গত বছরের শেষের দিকে এন এল ডি বিপুল পরিমাণ ভোটে সরকার গঠনের সক্ষমতা অর্জন করে। তবে সেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ তুলে দেশটির সেনাবাহিনী। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার