
নিউজ ডেস্ক:
রংপুরের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় স্বাস্থ্যকর্মী-ওসিসহ নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউপির পাঁচজন, ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী, ফুলবাড়ি থানার ওসি, ভুরুঙ্গামারী উপজেলার এক কিশোর, এক তরুণী ও একজন পুরুষ।
লালমনিরহাট জেলায় আক্রান্তরা হলেন হাতিবান্ধা উপজেলায় একজন, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার, আদিতমারী উপজেলার দুইজন, সাপ্টিবাড়ি এলাকার পাঁচজন।
বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজের করোনা ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু জানান, রংপুরের আজ কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় নি।
রংপুর মেডিকেল কলেজে ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।