
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে আর টি আই কর্নার ১, ভর্তি রোগী ১, নিউসেনপাড়া ১, কেরানীপাড়া ২, মনোহরপাড়া ১, ঠিকাদার রপাড়া ১, ধাপ, মেডিকেল মোড় ১,কামারপাড়া ১,ওয়ার্ড ২০-১, পীরগন্জ ৫, গংগাচড়া ১, মিঠাপুকুর ১ ও বদরগন্জে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া লালমনিরহাট জেলার হাতীবান্ধা ১, পাটগ্রাম ৩, কালীগন্জে ১ জন। কুড়িগ্রাম জেলার ২৫০বেড ২, সদর ২, ডি এল ও অফিস ১ জন। গাইবান্ধা জেলার সদর ৪, বামনডাংগা পুলিশফাড়ী ৫, সুন্দরগন্জ ১, পলাশবাড়ীতে ৩ জন। পঞ্চগড় জেলার বোদায় ১ জন এবং নীলফামারী জেলার জলঢাকায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এম২৪নিউজ/আখতার।