রংপুরে ইউএনওসহ ২৫ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক:

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন ইউএনও রয়েছেন।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছে তারা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার তিনজন, বদরগঞ্জ উপজেলার দুইজন,পীরগাছা উপজেলার একজন,  নগরীর সিওবাজার এলাকার একজন,পান্ডার দীঘি এলাকার দুইজন, ধাপ শিমুলবাগ এলাকার একজন, রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী একজন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের এক  শিশু, নগরীর আরকে রোড়ে একজন ও শালবন এলাকার একজন রয়েছেন।

অপরদিকে গাইবান্ধায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাতজন ও সুন্দরগঞ্জ ইউএনওও করোনায় আক্রান্ত হয়েছেন। 

এছাড়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একজন ও লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।