
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে একদিনে নতুন করে ২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের এবং সুস্থ হয়েছেন ৭ জন।
আজ শনিবার (২৯ মে) সন্ধ্যায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে রংপুরে ২২ ও গাইবান্ধায় ২ জন করোনা রোগী পাওয়া গেছে। এ সময় রংপুরে ১ জন, নীলফামারীতে ১ জন এবং দিনাজপুুরে ২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে ১ লাখ ৩২ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করে মোট ১৮ হাজার ৮৪৪ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এছাড়া ৩৯০ জনের মৃত্যু ও ১৭ হাজার ৭৭১ জন রোগী সুস্থ হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ৭৫০ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪২ জনের। রংপুর জেলায় ৪ হাজার ৯৬৪ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের। এছাড়া ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬৬৯ জন আক্রান্ত, ৪০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৭৬১ জন আক্রান্ত, ২২ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৫৭৩ জন অক্রান্ত, ৩৬ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২১৩ জন আক্রান্ত, ২১ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৭৬ জন আক্রান্ত, ১৪ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮৩৮ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১১০ জনসহ মোট হোম কোয়ারেন্টিনে ছিলেন ১ লাখ ৭ হাজার ৭০৫ জন। একই সময়ে ১০৩ জনসহ মোট ১ লাখ ৩ হাজার ৯৮২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার