রংপুরে করোনায় আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ৬৯

রংপুর অফিস:

রংপুর বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত পুর্ববর্তি ২৪ ঘন্টায় ৩৮৯ জনের টেষ্ট করে নতুন করে ৬ জেলায় ৬৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুরে ২ জন রংপুরে ২ জন এবং ঠাকুরগাঁও জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৫ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৩৪ হাজার ৫শ’ ১০ জনের টেষ্ট করে মোট ১৯ হাজার ২শ’ ৩২ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪শ’ ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৭ হাজার ৯শ’ ৬১ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ৩২, রংপুরে ১০, ঠাকুরগাঁয় ১৮, কুড়িগ্রামে ৪, লালমনিরহাটে ৩ এবং গাইবান্ধা জেলায় ২ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ৯শ’ ২৫ জন আক্রান্ত ও ১শ’ ৪৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৪৮ জন আক্রান্ত ও ৯৯ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৭শ’২৩ জন আক্রান্ত ও ৪১ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৭শ’ ৭১ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৫শ’ ৮৬ জন অক্রান্ত ও ৩৬ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২শ’ ৩৯ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৯৬ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৪৪ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৬২ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ১৩ হাজার ২শ’ ৭১ জন। একই সময়ে ২৪৯ জন সহ মোট ১ লাখ ৪ হাজার ৯শ’ ২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

এম২৪নিউজ/আখতার

Leave a Reply