রংপুরে করোনায় আরো ১২ জনের মৃত্যু, শনাক্ত ২৪২

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪২ জনের। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১০৪ জনে দাঁড়িয়েছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের পাঁচজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, রংপুরের দু’জন, কুড়িগ্রামের একজন ও নীলফামারীর একজন রয়েছেন।

একই সময়ে বিভাগে ১ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কুড়িগ্রামের ৫৫ জন, দিনাজপুরের ৪৮ জন, রংপুরের ৩৯ জন, ঠাকুরগাঁওয়ের ৩১ জন, পঞ্চগড়ের ২৫ জন, নীলফামারীর ২৩ জন, গাইবান্ধার ১৩ জন ও লালমনিরহাটের আটজন রয়েছে। বিভাগে শনাক্তের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ১ হাজার ‌‌১০৪ জনের মধ্যে দিনাজপুরের ৩০৭ জন, রংপুরের ২৬০ জন, ঠাকুরগাঁওয়ের ২১৮ জন, নীলফামারীর ৭৮ জন, পঞ্চগড়ের ৬৬ জন, কুড়িগ্রামের ৬০ জন, লালমনিরহাটের ৫৮ জন ও গাইবান্ধার ৫৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৯ জন।

বিভাগে এখন পর্যন্ত শনাক্ত ৫০ হাজার ৪৫০ জনের মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৭১৯ জন, রংপুরে ১১ হাজার ৪৮৪ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৭৬৯ জন, গাইবান্ধায় ৪ হাজার ৩৬৯ জন, নীলফামারীতে ৪ হাজার ৯৯ জন, কুড়িগ্রামে ৪ হাজার ২৮৫ জন, লালমনিরহাটে ২ হাজার ৫০২ জন এবং পঞ্চগড়ে ৩ হাজার ২২৩ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ২৩২ জনে।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ৩৯ হাজার ২১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply