
রংপুর অফিস:
রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় নতুন করে ২ জনের মৃত্যু ও ১৪৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে।
এ সময়ে রংপুরে ৩১ জন, নীলফামারীতে ২৩ জন, দিনাজপুুরে ২৯ জন, পঞ্চগড়ে ১১ জন, গাইবান্ধায় ১৯ জন, ঠাকুরগাঁয় ১৪ জন, লালমনিরহাটে ৬ জন এবং কুড়িগ্রাম জেলায় ১০ জন করোনা ভাইরাসে সংক্রমন হয়েছে। এ সময়ে দিনাজপুুর এবং ঠাকুরগাঁও জেলায় ২ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ২১৮ জন। সংক্রমনের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৮ শতাংশ ।
এ নিয়ে বিভাগে ৩ লাখ ৩১ হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ৬৩ হাাজার ৩২১ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ১ হাজার ২শ’ ৭১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৫৮ হাজার ৩১৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ সময়ে সংক্রমনের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৮ শতাংশ এবং এ পর্যন্ত মোট সংক্রমন দাঁড়িয়েছে ১৯ দশমিক ১১ শতাংশ।
এছাড়া সুস্থতার হাড় ৯২ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার দাঁড়িয়েছে ২ দশমিক শূন্য ১ শতাংশ ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আবু মো. জাকিরুল ইসলাম এক প্রেস বার্তায় গত কাল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৬ হাজার ৭শ’ ৩৪ জন আক্রান্ত ও ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১৪ হাজার ৭শ’ ৫২ জন আক্রান্ত ও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৮ হাজার ৫শ’ ৩৪ জন আক্রান্ত ও ২৫৭ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৫ হাজার ৪শ’ ৩৬ জন আক্রান্ত ও ৬৫ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৫ হাজার ৩শ’ ৬৮ জন অক্রান্ত ও ৯২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৯শ’ ৪০ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৩ হাজার ২শ’ ১৩ জন আক্রান্ত ও ৭১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৪ হাজার ৩শ’ ৪৪ জন আক্রান্ত এবং ৮৩ জনের মৃত্যু হয়েছে।
এম২৪নিউজ/আখতার