
রংপুর অফিস:
রংপুর বিভাগে আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে ১০০ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৪ জেলায় একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগের দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁয় ২ জন, রংপুরে ১ জন এবং কুড়িগ্রাম জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৩৯ হাজার ৭শ’ ৪৫ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫০ হাাজার ৫শ’ ৫০ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া মোট ১ হাজার ১শ’ ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৪১ হাজার ৫শ’ ২৮ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের একদিনে কুড়িগ্রামে ৩ জন, দিনাজপুরে ৩৪ জন, রংপুরে ২০ জন, ঠাকুরগাঁয় ১২ জন, পঞ্চগড়ে ১০ জন, গাইবান্ধায় ৯ জন, লালমনিরহাটে ৯ জন, নীলফামারীতে ৩ জন, এবং কুড়িগ্রাম জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর বিভাগের এ পর্যন্ত করোনা সংক্রমনের হার ২১ দশমিক শূন্য ৮ শতাংশ, মৃত্যুর হার ২ দশমিক ২০ শতাংশ এবং সুস্থতার হার ৮২ দশমিক ১৫ শতাংশে দাঁড়িয়েছে।গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের বুড়িমারী স্থল বন্দর দিয়ে ২৪ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ পর্যন্ত ভারত থেকে মোট ৪৯ হাজার ৭৩ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৩ হাজার ৭শ’ ৫৩ জন আক্রান্ত ও ৩১০ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১১ হাজার ৫শ’ ৪ জন আক্রান্ত ও ২৬১ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৬ হাজার ৭শ’ ৬১ জন আক্রান্ত ও ২২০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৩শ’ ৭৮ জন আক্রান্ত ও ৫৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ১শ’ ২ জন অক্রান্ত ও ৭৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ২শ’ ৮৮ জন আক্রান্ত ও ৬১ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৫শ’ ১১ জন আক্রান্ত ও ৫৮ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ২শ’ ৩৩ জন আক্রান্ত এবং ৬৬ জনের মৃত্যু হয়েছে।
এম২৪নিউজ/আখতার