রংপুরে করোনায় আরো ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৪

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। নতুন করে ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ২১ দিনে বিভাগের আট জেলায় করোনায় ২২৩ জনের মৃত্যু হয়েছে। গড় হিসেবে প্রতিদিন বিভাগে প্রাণহানি হয়েছে ১০ জনেরও বেশি লোকের।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) বিভাগে করোনায় সাতজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ২০৯ জনের। শনিবার (২১ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন মৃতদের মধ্যে ঠাকুরগাঁওয়ের দুইজনসহ রংপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার একজন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ৪৮ জন, গাইবান্ধার ১৯, দিনাজপুরের ১৪, ঠাকুরগাঁওয়ের ৭, কুড়িগ্রামের ৭, পঞ্চগড়ের ৭, লালমনিরহাট ৭, নীলফামারীর জেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৩৯ শতাংশ।

সর্বশেষ সাতজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪৩ জন। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১১ জন মারা গেছেন।

আর দ্বিতীয় সর্বোচ্চ ২৬৮ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৫৯ জন মারা গেছেন লালমনিরহাটে। এছাড়া ঠাকুরগাঁওয়ের ২২‌৯ জন, নীলফামারীর ৮১, পঞ্চগড়ের ৭৩, কুড়িগ্রামের ৬৩ ও গাইবান্ধার ৫৯ জন মারা গেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply