রংপুরে কৌশলে বাসায় ডেকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

নিউজ ডেস্ক:

রংপুর নগরীতে কৌশলে বাসায় ডেকে নিয়ে বিভিন্ন নারীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) বিকলে সেন্ট্রাল রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে নগরীর কটকিপাড়া পিটিআই রোডের একটি ভাড়া বাসা থেকে শাহিনা ওরফে শীলা আক্তার ওরফে ঈশা ও মোমিন নামের এক নব মুসলিম কে গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্ত্রীকে ডেন্টিস্ট দেখাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যান। এসময় প্রতারক চক্রের সদস্য শাহিনা বেগমের সঙ্গে তার পরিচয় হয়। প্রতারক নিজেকে নার্স হিসেবে পরিচয় দিলে ওই শিক্ষক তার ডান হাতে ব্যথার কথা জানান। পরে ওই প্রতারক রংপুরে ভাল ডাক্তার দেখানোর কথা বলে ফোন নম্বর বিনিময় করেন। পরে ওই শিক্ষকের সাথে তার প্রায়ই কথা হত। গত ১১ আগস্ট মোটরসাইকেল মেরামতের জন্য সৈয়দপুরে আসলে প্রতারক শাহিনা তাকে ডাক্তার দেখাতে ডেকে পাঠান।

পরে তিনি বাসযোগে রংপুরে আসলে প্রতারক ঐ নারী বলে ডাক্তার বসতে একটু দেরি হবে ততক্ষণে আমরা পাশেই আমার পরিচিত ভাবীর বাসায় গিয়ে রেস্ট করি। সেই বাসায় গেলে অন্য আসামি মোমিন ও ২-৩ জন বাসায় ঢুকে অন্য মেয়েদের সঙ্গে তার ছবি তুলে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে এই ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরে লজ্জায় বাধ্য হয়ে বিকাশে ৩৫ হাজার টাকা দেন ওই শিক্ষক। এরপর ১৯ আগস্ট মহানগর গোয়েন্দা পুলিশ একটি অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, এই চক্রগুলো বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত হয়ে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply