
রংপুর অফিস:
রংপুর বিভাগে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে ২৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ২ জেলায় একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগের রংপুরে ৪ জন এবং ঠাকুরগাঁও জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৫৬ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ আগস্ট) পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগের একদিনে গাইবান্ধায় ৮২ জন, রংপুরে ৫৬ জন, দিনাজপুরে ৩৪ জন, ঠাকুরগাঁয় ২৪ জন, লালমনিরহাটে ১৬ জন, পঞ্চগড়ে ১৩ জন, কুড়িগ্রামে ১৩ জন এবং নীলফামারী জেলায় ৬ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় ১৮ দশমিক ৪৮ শতাংশ এবং এ পর্যন্ত ২০ দশমিক ৮৩ শতাংশ, মৃত্যুর হার ২ দশমিক ২৪ শতাংশ এবং সুস্থতার হার ৮৮ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বুড়িমারী স্থল বন্দর দিয়ে ২০৬ জন এবং হিলি স্থল বন্দর দিয়ে ৯ জনসহ ২১৫ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ পর্যন্ত ভারত থেকে মোট ৪৯ হাজার ৪৭৪ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ১৪ হাজার ৭৩ জন আক্রান্ত ও ৩১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১২ হাজার ৬ জন আক্রান্ত ও ২৭৯ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ১শ ২৮ জন আক্রান্ত ও ২৩৭ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৬শ ৪৭ জন আক্রান্ত ও ৬১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ২শ ৮৭ জন আক্রান্ত ও ৮৫ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৪শ ৮২ জন আক্রান্ত ও ৬৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৬শ ৪৫ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ৪শ জন ৬২ আক্রান্ত এবং ৭৪ জনের মৃত্যু হয়েছে।
এম২৪নিউজ/আখতার