
রংপুর অফিস:
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলার মধ্যে গতকাল সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২০০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জেলায় নতুন করে ২৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে।
এ সময়ে রংপুরে ১১ জন, দিনাজপুরে ৭ জন, লালমনিরহাটে ৫ জন, নীলফামারীতে ১ জন. ঠাকুরগাঁয় ১ জন, গাইবান্ধায় ১ জন এবং কুড়িগ্রামে জেলায় ১ জনে কোরে করোনা ভাইরাসে সংক্রমন হয়েছে। এ সময়ে কোন মৃত্যু নেই। সুস্থ হয়েছেন ৪ জন। এ নিয়ে বিভাগে ৩ লাখ ৮ হাজার ৬৮২ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৫ হাাজার ৮৩৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ১ হাজার ২শ’ ৫২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৫৪ হাজার ১৭৪ জন রোগী সুস্থ হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বার্তায় জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৪ হাজার ৯শ’ ২৭ জন আক্রান্ত ও ৩৩২ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১২ হাজার ৫শ’ ৯৪ জন আক্রান্ত ও ২৯৩ জনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ৭শ’ ৮ জন আক্রান্ত ও ২৫৬ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৮শ’ ৮১ জন আক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ৪শ’ ৬৮ জন অক্রান্ত ও ৮৯ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৬শ’ ৫২ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৭শ’ ৬৯ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ৮শ’ ৩৫ জন আক্রান্ত এবং ৮১ জনের মৃত্যু হয়েছে।
এম২৪নিউজ/আখতার