রংপুরে চোখ রাঙাচ্ছে করোনা; নতুন আক্রান্ত, ৭২ মৃত্যু ২

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর বিভাগে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন। এসময় করোনায় আক্রান্ত হয়ে বিভাগটির রংপুর ও গাইবান্ধা জেলায় দুইজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বিভাগটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৯০৩ জন এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫৯ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৭০৭ জন করোনা আক্রান্ত রোগী।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে রংপুরে ৩৩, দিনাজপুরে ২১, ঠাকুরগাঁয় ৮, গাইবান্ধায় ৬, পঞ্চগড়ে ৩ এবং নীলফামারী জেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৪ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৮৭ হাজার ২০৫ জন। একই সময়ে ১৯৭ জনসহ মোট ৮২ হাজার ৩৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার