রংপুরে পুলিশসহ আরও ৪৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

এছাড়া গাইবান্ধা সদরে ৪, গোবিন্দগঞ্জে ৪, সাঘাটায় ১, সাদুল্যাপুরে ১ ও সুন্দরগঞ্জে ১ জন, কুড়িগ্রাম সদরে ১, ফুলবাড়ীতে ১, নাগেশ্বরীতে ৪ ও চিলমারীতে ২ জন, লালমনিরহাটের পাটগ্রামে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২১ জন, গাইবান্ধায় ১১, কুড়িগ্রামে ৮ এবং লালমনিরহাট জেলার ৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২১৫ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৮১৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০জনের মৃত্যু হয়েছে।

এম২৪নিউজ/আখতার।