রংপুরে পুলিশ-নার্সসহ নতুন ১৬ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে পুলিশ নার্সসহ নতুন করে ১৬ জন করোনায় আক্রন্ত হয়েছে। রমেক হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে এই ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু জানান, মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে কুড়িগ্রামের ৩, রংপুরের ৬ ও গাইবান্ধা জেলার ৭ জন করোনা রোগী পাওয়া গেছে। 

আক্রান্তদের মধ্যে রংপুর জেলা পুলিশের এক সদস্য, রমেকের একজন নার্স, নগরীর সেনপাড়া, ঠিকাদারপাড়া, রবার্টসনগঞ্জ ও মৌলভিপাড়া এলাকার একজন করে রয়েছেন।

এছাড়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিনজন এবং গাইবান্ধা সদরে এক ও গোবিন্দগঞ্জ উপজেলার ছয়জনের করোনা শনাক্ত হয়েছেন।

এম২৪নিউজ/আখতার।