
নিউজ ডেস্ক:
রংপুর ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুই বার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।
আজ বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে প্রথমে মৃদু ভূ-কম্পন অনুভূত হলেও কয়েক সেকেন্ড পর দ্বিতীয় বারের মত একটু বেশি মাত্রায় ভূ-কম্পন অনুভূত হয়।
পরপর দুই বার ভূমিকম্পের ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা-বাড়িসহ বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নিচে নেমে আসতে দেখা যায়। তবে কোথাও কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এখন পর্যন্ত রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা কি পরিমাণ ছিলো তা জানাতে পারেনি রংপুর আবহাওয়া অফিস।
এম২৪নিউজ/আখতার