রংপুরে ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগের ৮ জেলায় আজ সোমবার রাত ৯.২০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

তবে মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের হিসাবে, ভূমিকম্পটি মাত্র পাঁচ মাত্রার ছিল। এদিকে রংপুর বিভাগের ৮ জেলায় ৯.২০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply