
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৪৮ জনে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও একজনের।
রবিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহম্মেদ খান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) রংপুর বিভাগের আট জেলার মধ্যে ৬ জেলায় নতুন করে ৩৩ জন করোন ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
এর মধ্যে রংপুরে ১০, দিনাজপুরে ৯, নীলফামারী জেলায় ৮, গাইবান্ধায় ৩, পঞ্চগড়ে ২ এবং ঠাকুরগাঁও জেলায় ২ জন রয়েছেন। একই সময়ে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। আর বিভাগের ৮ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৮ জনে।
এম২৪নিউজ/আখতার।