
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশের একজন এএসআইসহ তিন পুলিশ সদস্য ও ব্যাংকে কর্মরত একজন রয়েছেন। রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুুরুন্নবী লাইজু।
আক্রান্তদের মধ্যে রংপুর মহানগর ডিবি পুলিশের এক এএসআইসহ তিন পুলিশ সদস্য, গঙ্গাচড়া সোনালী ব্যাংকের কর্মরত এক পুরুষ, নগরীর হনুমানতলা এলাকার এক নারী ও একজন পুরুষ এবং পাকপাড়ার এক যুবক রয়েছেন।
এছাড়া গাইবান্ধা সাদুল্লাপুরের একজন পুরুষ, গোবিন্দগঞ্জের একজন বৃদ্ধা ও এক পুরুষ এবং কুড়িগ্রাম উলিপুরের দুইজন পুরুষের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় বর্তমানে (৩১ মে সন্ধ্যা পর্যন্ত) করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪২৭ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫৪ জন। মারা গেছেন ৯ জন।
এম২৪নিউজ/আখতার।