
রংপুর অফিস:
রংপুর বিভাগের নয়া বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মোঃ সাবিরুল ইসলাম। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।
বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোঃ সাবিরুল ইসলামকে বিভাগীয় কমিশনার রংপুর হিসেবে বদলি করা হয়েছে। বর্তমানে রংপুর বিভাগের কমিশনার হিসেবে দায়িত্বে আছেন ১১তম বিসিএসের কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব ভূঁইয়া।
এম২৪নিউজ/আখতার