রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোটার:

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকালে পর্যটন মোটেল মিলনায়তনে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন ফজিলাতুন নেছা ইন্দিরা, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

রংপুর বিভাগীয় কমিশনার মো: আবদুল ওয়াহাব ভুঞ ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার,  রংপুর পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ ও জেলা প্রশাসক আসিব আহসান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply