
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর বিভাগের পাঁচ জেলায় শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১০ জন।
এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৫ হাজার ৩৮২ জন আক্রান্ত এবং ২৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ৩২০ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, শনিবার দিনাজপুরে আট জন, রংপুরে পাঁচ জন, নীলফামারীতে দুই জন, ঠাকুরগাঁওয়ে এক জন এবং লালমনিরহাট জেলায় এক জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আব্দুল আহাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার