
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগের ৮ জেলায় শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত করোনায় ডাক্তার এবং পুলিশসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার৩’শ ৩৮ জন এবং মৃত্যু আরও ৪ জন সহ বেড়ে দাঁড়ালো ৯৬ জনে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমীন আহম্মেদ খান এক তথ্যে জানান, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১০৭ জন আক্রান্ত হয়েছে।
এ সময়ে দিনাজপুরে ২ জন, রংপুরে ১ জন এবং ঠাকুরগাঁও জেলায় আরও ১ জন করে মৃত্যু হয়েছে। রংপুর বিভাগের নতুন আক্রান্তের মধ্যে দিনাজপুরে ২৯, রংপুরে ২৭, প গড়ে ১৩, কুড়িগ্রামে ১২, লালমনিরহাট জেলায় ১০, গাইবান্ধা জেলায় ৬, ঠাকুরগাঁও জেলায় ৫ এবং নীলফামারী জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩’শ ৩৮ জনে এবং এই বিভাগের ৮ জেলায় মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৯৬ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার পর্যন্ত এই বিভাগের মধ্যে রংপুর জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৫’শ ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। যা এই বিভাগে এখন পর্যন্ত সব চেয়ে বেশী। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩’শ ৩৭ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। নীলফামারী জেলায় আক্রান্ত বেড়ে হয়েছে ৬০৫ জন এবং মৃত্যু হয়েছে ৯, গাইবান্ধা জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জন এবং মৃত্যু দাঁড়িয়েছে ১২ জনে, ঠাকুরগাঁয় আক্রান্ত দাঁড়িয়েছে ৩০৬ মৃত্যু বেড়ে হয়েছে ৫ জন, প গড়ে আক্রান্ত ২৪৮ এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে, লালমনিরহাট জেলায় আক্রান্ত বেড়ে হয়েছে ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের । এছাড়া কুড়িগ্রামে আক্রান্ত বেড়ে হয়েছে ৩৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের ।
এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩৬৫ জন সহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৮৫৯ জন। এছাড়া রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ৩৭৮ জন সহ মোট ৫১ হাজার ৮৫৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ৫০৮ জন রোগী সুস্থ হয়েছেন।
এম২৪নিউজ/আখতার।