
রংপুর অফিস:
রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে গতকাল শনিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় একদিনে ৩৭৬ জনের টেষ্ট করে নতুন করে ৫ জেলায় ৫৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে রংপুরে ২ জন এবং গাইবান্ধা জেলায় ২ জন মোট চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ১১ জন।
এনিয়ে বিভাগে ১ লাখ ২০ হাজার ৬শ’ ১৬ জনের টেষ্ট করে মোট ১৭ হাজার ২শ’ ২৮ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ২৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৯শ’ ৯৮ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয়ের এক প্রেস বার্তা সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে ২২, দিনাজপুরে ১৬, নীলফামারীতে ৯, গাইবান্ধায় ৭ এবং ঠাকুরগাঁও জেলায় ৪ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃআহাদ আলী আরো জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ১শ’ ৬৫ জন আক্রান্ত ও ১শ’ ১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৪শ” ১৬ জন আক্রান্ত ও ৭৬ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬শ’ ৮ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৬শ’ ৩০ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৮০ জন অক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৯২ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ১৭ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ২০ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২০৬ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ৬শ’ ৫২ জন। একই সময়ে ১ শ’ ৩২ জন সহ মোট ৯৬ হাজার ২শ’ ৩৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার