
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে গত ২৪ ঘন্টায় ৩৮৩ জনের নমুনা টেষ্ট করে নতুন করে ৬৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে লালমনিরহাট এবং ঠাকুরগাঁও জেলায় ১ জন কোরে মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ২৮ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ২১ হাজার ৭৫৫ জনের টেষ্ট করে মোট ১৭ হাজার ৪৩০ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৬ হাজার ৮০ জন রোগী সুস্থ হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় বিভাগের রংপুরে ১৯, দিনাজপুরে ১৮, গাইবান্ধায় ৭, কুড়িগ্রামে ৭, নীলফামারীতে ৫, ঠাকুরগাঁয় ৩, লালমনিরহাটে ২ এবং পঞ্চগড় জেলায় ২ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, দিনাজপুুর জেলায় ৫ হাজার ২৩১ জন আক্রান্ত ও ১১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৪৭৮ জন আক্রান্ত ও ৭৭ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬১৭ জন আক্রান্ত ও ৩৫ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৬৫৪ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪৯৪ জন অক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ১৭ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ২৭ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮২২ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, এ সময়ে লালমনিরহাট এবং ঠাকুরগাঁও জেলায় একজন করে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় একদিনে ৩৮৩ জনের নমুনা টেষ্ট করে নতুন করে ৮ জেলায় ৬৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৩৯ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ১ হাজার ৪৩৯ জন। একই সময়ে ১৪৮ জনসহ মোট ৯৬ হাজার ৬৭৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার