
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগের ৮ জেলায় আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিয়ে এই বিভাগে করোনা ভাইরাসে একদিনে নতুন করে বেড়ে ৪৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় মোট করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৭’শ ১২ জন এবং মৃত্যু দাঁড়িয়েছে ২১০ জনে। এসব জেলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ৪’শ ১৬ জন রোগী সুস্থ্য হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে গতকাল বুধবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে রংপুরে ১২, দিনাজপুুরে ৭, ঠাকুরগাঁয় ৬, পঞ্চগড়ে ৬, লালমনিরহাটে ৬, নীলফামারীতে ৫, গাইবান্ধায় ৩ এবং কুড়িগ্রাম জেলায় ১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে গতকাল বুধবার পর্যন্ত এই বিভাগের মধ্যে এ পর্যন্ত দিনাজপুুর জেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ৩’শ ৩৫ জনে এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। এর পরই রংপুর জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৭’শ ৬১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৮ জনের। গাইবান্ধা জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ১’শ ৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের, নীলফামারী জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৩০ জনের এবং মৃত্যু হয়েছে ২০, ঠাকুরগাঁও জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ১’শ ২ জন মৃত্যু হয়েছে ২০ জনের, কুড়িগ্রাম জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। লালমনিরহাট জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের, পঞ্চগড় জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৬’শ ২ এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।
এদিকে করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৮৬ জন সহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ৬’শ ৬৭ জন। একই সময়ে এই বিভাগে ১৮০ জন সহ মোট ৭৪ হাজার২’শ ৪৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার