
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এসব নমুনা থেকে নতুন আরো ৩ জনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে রংপুরের সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী উপজেলা ও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ১ জন করে মোট ৩ জন।
এ তথ্য নিশ্চিত করে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) ২৪ ঘন্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে রংপুরে ১, কুড়িগ্রামে ১ ও গাইবান্ধায় ১ জন।
এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত বেড়ে ৬৪ জনে দাঁড়াল। এদের মধ্যে গাইবান্ধায় ১৫ জন, দিনাজপুরে ১৩ জন, নীলফামারীতে ১০ জন, ঠাকুরগাঁওয়ে ৮ জন, রংপুরে ১০ জন, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ৪ জন এবং পঞ্চগড়ে ২ জন রয়েছেন।
এম২৪নিউজ/আখতার।