রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ২ জনের করোনা পজেটিভ

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এসব নমুনা থেকে নতুন আরো ২ জনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে কুড়িগ্রাম সদরে ১ জন এবং রংপুরের কাউনিয়ায় ১ জন।

এ তথ্য নিশ্চিত করে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন আরো ২ জনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে কুড়িগ্রাম সদরে ১ জন এবং রংপুরের কাউনিয়ায় ১ জন। রংপুর বিভাগে এখন পর্যন্ত ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরো জানান, এছাড়াও ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরও ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। রংপুর বিভাগে এখন আক্রান্ত সংখ্যা ৫৩ জন।

এম২৪নিউজ/আখতার