
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে বুধবার নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত হয়েছে। এ সময়ে দিনাজপুর জেলায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৯৪ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
এর ফলে আক্রান্তের সংখ্যা পর্যন্ত রংপুরে ৮০০, দিনাজপুরে ৫০০, নীলফামারী জেলায় ৩০০ এবং গাইবান্ধা জেলায় ২০০ জন ছাড়িয়ে গেছে।
বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় নতুন করে ৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৭, দিনাজপুরে ১০, নীলফামারী জেলায় ৯, ঠাকুরগাঁও জেলায় ৫, গাইবান্ধায় ৪, পঞ্চগড়ে ২, লালমনিরহাট জেলায় ৩ এবং কুড়িগ্রাম জেলায় ২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৩৯৪ জনে এবং এই বিভাগের ৭ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলায় সব চেয়ে বেশি সংখ্যক ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এর পরেই দিনাজপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে এবং মৃত্যু দাঁড়িয়েছে ৯ জনে। নীলফামারী জেলায় ৩১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ছয়জনের। গাইবান্ধা জেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ২২০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। ঠাকুরগাঁওয়ে আক্রান্ত দাঁড়িয়েছে ১৯০ জন এবং মৃত্যু হয়েছে দুইজনের। পঞ্চগড়ে আক্রান্ত ১৩০ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। লালমনিরহাট জেলায় এ পর্যন্ত সব চেয়ে কম ৮১ জন আক্রান্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রামে করোনায় আক্রান্ত হয়েছে ১২৩ জন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।