
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এই সময়ে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। এনিয়ে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৯৮ জন এবং মারা গেছেন ২৪৩ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রংপুরে ২২, দিনাজপুরে ১৬, ঠাকুরগাঁয় ৪, গাইবান্ধায় ২, নীলফামারীতে ২, লালমনিরহাটে একজন এবং কুড়িগ্রাম জেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৩ জনসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৪ হাজার আটশ জন। একই সময়ে ১১৩ জনসহ মোট ৭৯ হাজার ৯৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার