রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় নতুন সনাক্ত ৯২, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর বিভাগের ৮ জেলায় ২৪ ঘণ্টায় ৯২ জন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছে। এ সময়ে পঞ্চগড় জেলায় করোনায় একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৪৯০ জন এবং মারা গেছেন ২০৬ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ১৭৭ জন রোগী।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁয়ে ২০ জন, নীলফামারীতে ১৫, পঞ্চগড়ে ১৩, দিনাজপুুরে ১১, রংপুরে ১১, লালমনিরহাটে ৯, কুড়িগ্রামে ৮ এবং গাইবান্ধা জেলায় ৫ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

এদিকে করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৮১ জনসহ হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৭৭ হাজার ৮৬৩ জন। একই সময়ে ১৬৯ জনসহ মোট ৭৩ হাজার ৪১০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার