রমেকে চিকিৎসক-পুলিশসহ আরো ৩২ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে আজ শনিবার (২৭ জুন) ৩২ জনেরর করোনা শনাক্ত হয়েছে।

এরমধ্যে চিকিৎসক পুলিশসহ রংপুরে ১৮ জন, গাইবান্ধায় ৮ জন, লালমনিরহাটে ৪ জন, কুড়িগ্রামে ১ জন ও নীলফামারীতে ১ জন।

আক্রান্তরা হলেন, নগরীর পশ্চিম গুড়াতিপাড়ার এক বৃদ্ধ (৬৬), পিটিসি’র এক পুরুষ (৩০), রংপুর সিটি কর্পোরেশনের এক নারী (৩৩), লালবাগের এক পুরুষ (৫০), ধাপ আরকে রোডের এক নারী (৩০), কামাল কাছনার এক যুবক (২৩), এক নারী (৫৬), এক কিশোরী (১৫), শালবন মিস্ত্রিপাড়ার এক যুবক (২৯), ইসলাপুরের এক চিকিৎসক (২৮), অগ্রনী ব্যাংক কেল্লাবন্দের এক পুরুষ (৫৭), সদর রামপুরার এক পুরুষ (৫২), মিঠাপুকুর জয়দেবপুরের এক পুরুষ (৩২), তারাগঞ্জের শাহপাড়া এক পুরুষ (৪০), কাউনিয়া থানা পুলিশ এক সদস্য, ধুমের কুঠির এক যুবক (২৮), হারাগাছ গফুরটারীর এক যুবক (২৮), অপর যুবক (২০)।

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক পুরুষ (৩৮), অপর পুরুষ (৩৮), অপর পুরুষ (৪৩), আরেক পুরুষ (৫৩), ফুলবাড়ি এলাকার এক পুরুষ (৩৩), ফুল পুকুরিয়ার এক পুরুষ (৪৬), সদর সুখনগরের এক পুরুষ (৫৫), ইসমত মালিবাড়ির এক পুরুষ (৩০), লালমনিরহাট হাতিবান্ধা সিঙ্গিমারীর এক পুরুষ (৫৭), এক নারী (৫০), লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালের এক পুরুষ (৩৪), লালমনিরহাটের অপর পুরুষ (৪৮), কুড়িগ্রাম রাজারহাটের এক যুবক (২৮), নীলফামারী ডোমার কলেজপাড়ার এক পুরুষ (৪৭) করোনায় আক্রান্ত হয়েছেন।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭২ জন। এ পর্যন্তু সুস্থ্য হয়েছেন ৪৭৮ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এছাড়া রংপুর বিভাগের করোনায় আক্রান্ত রোগীদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এম২৪নিউজ/আখতার।