রমেক পিসিআর ল্যাবে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে র‍্যাব সদস্য ৬, ইসলামবাগ ৩, ধাপ লালকুঠি ৩, ধাপ ২, হাবিবনগর ২, মেট্রো পুলিশ ১, জেলা পুলিশ ১, জুম্মাপাড়া ১, পানি উন্নয়ন অফিস ১, রামপুরা ১, খলিফাপাড়া ১, মুলাটোল ১, সিএস অফিস ১, দর্শনা ১, আলমনগর ১, বুড়িরহাট ১, শালবন মিস্ত্রীপাড়া ১. সদর  ১, পীরগঞ্জ ১, বদরগঞ্জ ১, গংগাচড়া ১, কাউনিয়া ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া লালমনিরহাট জেলার সদর ১, সদর হাসপাতাল ৪, হাতীবান্ধা ২ ও পাটগ্রামে ২ জন। কুড়িগ্রাম জেলার রৌমারী ১, চিলমারী ১ ও রাজারহাটে ১ জন। গাইবান্ধা জেলার সদর ৩, পলাশবাড়ী ১ ও সাদুল্যাপুর ২ জন।

এম২৪নিউজ/আখতার।