
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
আজ বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুরে নতুন আক্রান্ত ২৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ইঞ্জিনিয়ারপাড়া ১, খটখটিয়া ১, মুন্সীপাড়া ১, গণেশপুর ১, সিএস অফিস ১, জেলা পুলিশ ১, মেট্রো পুলিশ ১, লালকুঠি ধাপ ১, গুপ্তপাড়া ১, কেরানীপাড়া ১, মডার্ণ মোড় ১, লালবাগ ১, ভোগীবালাপাড়া ১, ইসলামী ব্যংক কমিউনিটি হাসপাতাল ১, পীরগঞ্জ ৩ জন, কাউনিয়া ৪ জন,গংগাচড়া ২ জন, মিঠাপুকুর ১ জন ও বদরগঞ্জ ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া কুড়িগ্রাম জেলার সদর ৮ জন, নাগেশ্বরী ৩ জন, ফুলবাড়ী ২ জন, উলিপুর ৫ জন, রাজিবপুর ১ জন, ভুরুংগামারী ১ জন। লালমনিরহাট জেলার সদর হাসপাতাল ৯ জন, হাতীবান্ধা ২ জন। গাইবান্ধা জেলার সদর ২জন, গোবিন্দগঞ্জ ২ জন, পলাশবাড়ী ২জন, সাঘাটা ২ জন, ফুলছড়িতে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এম২৪নিউজ/আখতার।