লালমনিরহাটে মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী স্বপন

নিউজ ডেস্ক:

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) রেজাউল করিম স্বপন।

রোববার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পৌরসভায় ভোটগ্রহণ চলে।

রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান বলেন, নারিকেল গাছ প্রতীকে রেজাউল করিম স্বপন পেয়েছেন ১০ হাজার ৯৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৯০ ভোট।

লালমনিরহাট পৌরসভায় মোট ভোটার ৪৭ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৫৭৭ জন ও নারী ২৪ হাজার ১৮২ জন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply