
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের ব্যানারে করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে র্যালীটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর হাকিম, বিভিন্ন পদবীর আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রীসহ আনসার-ভিডিপির অন্যান্য সদস্যগণ।
আলোচনায় টীকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য আনসার-ভিডিপি সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে একটি টীকা রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে যেখানে আনসার- ভিডিপি সদস্যের পাশাপাশি জনসাধারণের টীকা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
এম২৪নিউজ/আখতার