
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে গড়ের মাথা রশিদপুর পাকাপুল নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের পাশ ধরে হাটছিলেন অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এসময় রশিদপুর পাকাপুল নামক স্থানে পৌঁছে মহাসড়ক পারাপার হওয়ায় সময় একটি বাহন তাকে পিস্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত যুবক নিহত হন।
পরে ঘটনাস্থল হতে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, ঘাতক বাহনটিকে আটক করা সম্ভব হয়নি।
এম২৪নিউজ/আখতার