সিরাজগঞ্জে বিদেশ ফেরত ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে

নিউজ ডেস্ক:

বিদেশ ফেরত সিরাজগঞ্জে ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অপর দিকে জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।

প্রবাসীদের মধ্যে ভাইরাস জনিত কোন সমস্যা আছে কিনা সেটার জন্য তাদেরকে নিজ বাসায় হোম কোয়ারেন্টানে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল স্যাম্পল নিয়ে যাবেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।