হিলিতে অবৈধ ইট ভাটায় অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর হিলিতে অবৈধ একটি ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট ভাটার বেশকিছু অংশ ভেঙ্গে দেওয়া হয়।

সোমবার (১০ মার্চ) বিকালে উপজেলার জালালপুর এলাকায় অবস্থিত আইপি ব্রিকস নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

এসময়  দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া ও হাকিমপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আজ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ হিলিতে একটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভাটার বিভিন্ন অংশ ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে। ইট ভাটাটি অবৈধ হওয়ায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply