হিলিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

হাকিমপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় বাংলহিলি চার মাথাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের আহবায়ক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিতি হয়। আলোচনা শেষে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে কেক কাটার হয়।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসময় সকল দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর শ্রমিক দলের আহবায়ক ওমর আলী মল্লিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply