হিলিতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক হাজার তিনশ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকা থেকে এই মাদক উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৪) এবং একই উপজেলার নওদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৫)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন খবরে দ্রুত পুলিশের একটি টিমকে ওই এলাকায় পাঠাই। কিছুক্ষণ পর দুই যুবক ভারত থেকে ফেনসিডিল নিয়ে দেশে প্রবেশ করে। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার করলে এক হাজার তিনশ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

ওসি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার